চুয়াডাঙ্গা ঝড়ের তাণ্ডব তিনতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

তিনতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, গাছ ভেঙে ব্যাহত যান চলাচল

তিনতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, গাছ ভেঙে ব্যাহত যান চলাচল

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়োবৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছ ও ডালপালা ভেঙে পড়েছে। যান চলাচলেও ব্যাঘাত ঘটছে। এদিকে, কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পা পিছলে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মকলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে, তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে জেলার অধিকাংশ এলাকা।